Latest Post

আবারও হরতাল ডাকছে বিএনপি!

Written By Unknown on Tuesday, November 12, 2013 | 9:27 PM


নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী জোটের ডাকে একটানা চারদিনের হরতাল বুধবার শেষ হওয়ার আগেই সামনের সপ্তাহে আবারও হরতাল বা অবরোধের মতো কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছে বিএনপি। বিএনপির কয়েকজন নেতা বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে সে রকম ইঙ্গিত দিয়েছেন।

কিন্তু নির্দলীয় সরকারের দাবির ব্যাপারে সরকারের দিক থেকে কোন অনুকুল সাড়া না পাওয়ায় এবং সরকার বিরোধী দলের বেশ কিছু নেতাকে গ্রেফতারের পর বিএনপি আবারো কঠোর কর্মসূচির কথাই ভাবছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, “আমরা হরতাল কর্মসূচি নিয়ে যেমন ভাবছি। তার সাথে অসহযোগ হতে পারে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি নেয়ার চিন্তাও করছি।”

একইসঙ্গে হান্নান শাহ উল্লেখ করেছেন, নতুন কর্মসূচি নিয়ে যে চিন্তা তাদের মধ্যে কাজ করছে, সে ব্যাপারে তাদের দলের স্থায়ী কমিটি এবং ১৮ দলীয় জোটের নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার এবং রফিকুল ইসলাম মিয়াসহ দলটির পাঁচজন নেতাকে আটক করা হয়েছিল। তাঁরা এখনো গ্রেফতার রয়েছেন। সে সময় বিএনপি চেয়ারপারসনের বাসভবন এবং কার্যালয়কে ঘিরে পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো।

বিরোধী নেতাদের ধরপাকড় শুরু হওয়ার পর বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্নগোপনে আছেন। কিন্তু বিএনপি নেতা হান্নান শাহ বলেন, এর মানে এই নয় যে বিএনপি আন্দোলনের পথ থেকে পিছু হটছে।

হান্নান শাহ বলেন, “আমি বলবো, কৌশলগত কারণে নেতারা আত্নগোপন করে আছেন। সত্য কথা বলতে কি, গত শুক্রবার যখন সরকার ধরপাকড় শুরু করেছিল তখন আমাদের উচ্চপর্যায়ের কিছু নেতা বিভ্রান্ত হয়েছিলেন এবং ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু যতই দিন গেছে, আমাদের নেত্রীর দৃঢ়তা দেখে উনারা মনোবল ফিরে পেয়েছেন এবং হরতালের কর্মসূচিতে অংশ নিচ্ছেন।”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, অনিশ্চিত একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার সংলাপের উদ্যোগ নেবে, বিএনপি এখনো সেটি চায়। অন্যথায় আরো কঠোর কর্মসূচি নেয়ার ব্যাপারেই তাদের দলে চাপ রয়েছে।

আপনার রাশিফল


আজ ১৩ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ, আকাশি, অফ হোয়াইট। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত—সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনসন, মীর মশাররফ হোসেন, হুমায়ূন আহমেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। পাওনা আদায় হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে সাহসী হতে পারলে ইতিবাচক ফলাফল আশা করতে পারেন। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে সফল হবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

আজ প্রয়াত কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন

আজ প্রয়াত কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন

প্রয়াত কথাসাহিত্যিক ও নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের আজ জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে ‘হুমায়ূন মেলা’র আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন হবে বেলা ১১টায়। উৎসবমুখর পরিবেশে বেলুন আর ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করবেন দেশের সুধী ও সুশীল সমাজের প্রতিনিধি এবং হুমায়ূন আহমেদের ভক্তরা। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, মেলা মঞ্চে থাকবে হুমায়ূন আহমেদের লেখা ও তাঁর পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। গানগুলো পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। থাকছে নাচ, কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা। স্মৃতিচারণা করবেন হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজনেরা। থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকের ভিডিও সিডির স্টলসহ নানা আয়োজন।
চ্যানেল আই ও রেডিও ভূমি বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এই ‘হুমায়ূন মেলা’ সরাসরি সম্প্রচার করবে।
 
Copyright © 2013. Sitakunda News - All Rights Reserved